শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে

আবারও বাজিমাত করলেন ইয়াশ-তটিনী জুটি

ছোট পর্দার জনপ্রিয় তারকা জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী নতুন নাটক ‘শালিক বালিকা’তে আবারও দর্শকের মন জয় করেছেন। সম্প্রতি ‘ভালো থেকো’ নাটকে অনবদ্য অভিনয়ের পর তাদের এই নতুন কাজও দারুণ সাড়া ফেলছে।

বেসরকারি টেলিভিশন মাছরাঙার ১৪ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে নির্মিত ‘শালিক বালিকা’ নাটকের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। নাটকে ইয়াশ-তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন আজম খান, আশরাফ টুলু, নাঈমা নিশো, নাজিরী সাগর, সাব্বির আহমেদসহ আরও অনেকে।

নাটকটি নিয়ে ইয়াশ রোহান বলেন, “দর্শকের ভালোবাসার কারণেই তটিনীর সঙ্গে সবচেয়ে বেশি নাটকে কাজ করার সুযোগ হয়েছে। তারা আমাদের জুটিকে পছন্দ করছেন বলেই নির্মাতারা নানা গল্পে আমাদের উপস্থাপন করছেন। ‘শালিক বালিকা’ সেই ধারাবাহিকতারই অংশ, যা দর্শকের প্রত্যাশা পূরণ করেছে জেনে খুব ভালো লাগছে।”

একই মন্তব্য করেছেন অভিনেত্রী তটিনীও। টেলিভিশনে প্রচারের পর সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটি অনলাইনে স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইয়াশ-তটিনীর অনিন্দ্য অভিনয় নাটকটিকে নিয়ে গেছে আলোচনার শীর্ষে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: