শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর আমবয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো

পরীক্ষা দিতে পারছেন না সেই এইচএসসি পরীক্ষার্থী আনিসা

রাজধানীর বাংলা কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ এবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না। গত ২৬ জুন প্রথম দিনের পরীক্ষায় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্রী এক ঘণ্টা দেরিতে কেন্দ্রে পৌঁছান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, তিনি পরীক্ষার হলে ঢুকতে না পেরে কান্না করছেন। বলা হয়, সেদিন স্ট্রোক করা মাকে হাসপাতালে নেওয়ার কারণে সময়মতো আসতে পারেননি।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার জানিয়েছিলেন, তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড জানায়, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, আনিসার দাবির সত্যতা পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের নির্দেশে দুটি তদন্ত দল প্রতিবেদন জমা দিয়েছে, যাতে সামাজিক মাধ্যমে প্রচারিত ঘটনার সঙ্গে বাস্তবের অমিল পাওয়া গেছে।

প্রথম পত্রে পরীক্ষায় না বসতে পারলেও অন্যান্য বিষয়ে ভালো করলে পাস করা সম্ভব বলে জানান বোর্ড চেয়ারম্যান।

এদিকে, এ বছর সাড়ে ১২ লাখ পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৩৯১ জন কোনো পরীক্ষায় অংশ নেননি।

শিক্ষার্থীরা বলছেন, উচ্চতর গণিত, রসায়ন ও তথ্যপ্রযুক্তি বিষয়ের প্রশ্ন কঠিন হয়েছে এবং এ বিষয়ে তারা ফল নিয়ে উদ্বিগ্ন। শিক্ষা বোর্ড জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার মতোই খাতা মূল্যায়ন হবে, কোনো গ্রেস বা সহানুভূতির নম্বর দেওয়া হবে না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: