শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

না ফেরার দেশে চলে গেলেন ওপার বাংলার বর্ষীয়ান অভিনেত্রী

ওপার বাংলার বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পেটের ক্যানসারসহ একটি কিডনি অচল ছিল বলে জানা গেছে।

গত ছয় মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। প্রায় ৭০ বছর ধরে অভিনয় জীবনের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেত্রী। উত্তমকুমার, ছবি বিশ্বাস, সুচিত্রা সেনের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

মূলত থিয়েটার দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। পরে তিনি সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেন। সম্প্রতি তিনি ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছিলেন।

এই সিরিয়ালে তার সহ-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ‘এই সময় অনলাইন’-কে বলেন, ‘তিনি শেষ দিকে খুব কষ্ট পাচ্ছিলেন। তার চলে যাওয়ায় আমরা সকলেই মনে করছি, তিনি মুক্তি পেয়েছেন।’

২০২৫ সালের শুরুর দিকেও তিনি ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের সেটে ফিরেছিলেন। কিন্তু পাঁজর ভেঙে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর থেকেই তিনি অভিনয় থেকে দূরে ছিলেন।

এদিকে চলতি বছরের এপ্রিল মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে যখন পা রাখি তখন আমার পনেরোর কাছাকাছি বয়স। প্রায় সত্তর বছর হয়ে গেল। কত যে স্মৃতি।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: