বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

দিনাজপুরের ফুলবাড়ীতে শোভাযাত্রাসহ মন্দির ও বাসগৃহে ভগবন শ্রীকৃষ্ণের পূজা ও আরাধনার মাধ্যমে আজ শনিবার (১৬ আগস্ট) শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে।

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে সকাল ১১টায় শ্রী শ্রী শিব মন্দির থেকে ঢাক, ঢোল, কর্তাল, শঙ্খ হাতে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়। এতে সনাতন ধর্মালম্বী সব বয়সী নারী ও পুরুষ অংশ নেন।

জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নেন শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শ্রী মনোজ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক শ্রী মনোজ কুমার সাহা টুনটুন, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিক মন্ডল, শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ শ্রী উজ্জ্বল গুপ্ত, শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সাংগাঠনিক সম্পাদক সম্ভু প্রসাদ গুপ্ত, উপজেলা ব্রা²ণ সংসদের সভাপতি শ্রী শিবায়ন চক্রবর্তী, শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সহসভাপতি সহকারী অধ্যাপক শ্রী ধীরেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক শ্রী রতন চক্রবর্তী প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: