শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত

মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে মোংলায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে ১৮ আগস্ট সোমবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবান সংঘ ও উত্তরণ’র সহযোগিতায় সোমবার সকাল ১০টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এবং জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভাইরাসমুক্ত মানসম্মত বাগদা চিংড়ি সরবরাহে অবদান রাখায় এস,আলম এসপিএফ নাসিং পয়েন্টের মালিক মোঃ শাহ আলম শেখ, বাগদা উৎপাদনে অবদান রাখায় মতিয়ার রহমান মোল্লা ও তেলাপিয়া উৎপাদনে অবদান রাখায় হুমায়ুন কবিরকে পুরস্কার স্বরুপ সম্মাননা ক্রেস্ট প্রদাণ করা হয়।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার জোবায়ের হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাংবাদিক ও পরিবেশ কর্মী মোঃ নুর আলম শেখ, জামায়াত নেতা মোঃ আনিসুর রহমান, এনসিপি নেতা মোঃ আবু হাসান, বাদাবন সংঘ’র মেহেদী হাসান বাবু, উত্তরণ’র মোখলেছুর রহমান কামাল, কোস্ট গার্ড, নৌপুলিশ, ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, জেলেদের কেউ কেউ অবৈধ জাল ও বিষ দিয়ে মাছ শিকার করায় বিভিন্ন প্রজাতির মাছের বিলুপ্তি ঘটছে। তাই মাছের প্রজনন ও সংরক্ষণে সকলকে দায়িত্ববান হতে হবে। তা না হলে এ মৎস্য সম্পদ ধ্বংস হবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম অনেক প্রজাতির মাছ থেকে বঞ্চিত হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: