শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত

সাতক্ষীরায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণ

সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ভাতা ভোগী সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা ভোগী সদস্যদের মাঝে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো এফতেখারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সার্কেল অ্যাডজুটান্ট মোঃ মিয়ারাজ আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান,  সদর উপজেলা প্রশিক্ষক এইচ এম ইশার আলী প্রমুখ।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে ৭টি উপজেলার বিভিন্ন পর্যায়ের ভাতাভোগী ২৮ জন সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: