শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম
ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো সাতক্ষীরায় ‘সাদা সোনার’ সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদযাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা

বাঘায় মসজিদের সামনে রাস্তা সংস্কারের দায়িত্ব নিলেন – শামীম সরকার

আবুল হাশেম রাজশাহী ব্যুরো : রাজশাহীর বাঘায় একটি মসজিদের সামনে ভাঙ্গা ও জলাবদ্ধ রাস্ত সংস্কারের দায়িত্ব নিয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম.সালাউদ্দিন আহমেদ ওরুপে শামীম সরকার। আজ (২০-আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার গঙ্গারামপুর মসজিদের সামনে তিনি নিজে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন।

স্থানীয় লোকজন জানান,বাঘা উপজেলা মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর মসজিদের সামনের রাস্তা দীর্ঘদিন যাবত ভেঙ্গে পড়ে আছে। এর ফলে সম্প্রতি বৃষ্টির পানি জমে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ঐ অঞ্চলের মানুষ অনেক কষ্ট করে মসজিদে নামাজ আদায় করতে আসছেন। আর এই খবরটি শুনে সেখানে ছুটে গেছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহমেদ ওরুপে শামীম সরকার।

শামিম সরকার জানান, শহীদ জিয়ার আদর্শের নেতা-কর্মীরা বিগত সময় যে ভাবে মানুষের পাশে ছিলো ,আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আমি খবরটি শোনা মাত্র, ঐ গ্রামের রাস্তাটি পরিদর্শনে যাই।এ সময় আমার খুব খারাপ লাগে। আমি সাধারন জনগণ তথা মুসল্লিদের কথা চিন্তা করে নিজ অর্থয়নে রাস্তাটি সংস্থার করার ঘোষনা দেই। এরপর একজন ইট ব্যবসায়ীকে ফোন করলে কিছুক্ষনের মধ্যে তিনি সেখানে ট্রলিতে করে ইট পাঠানোর ব্যবস্থা করেন। আশা করছি আগামি ৪-৫ দিনের মধ্যে এই রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান রাকিব, চারঘাট টেকনিক্যাল কলেজের সভাপতি আরিয়ান, যুবনেতা খোকন, ছাত্রনেতা পলাশ, আতিক ও রবিউল-সহ অত্র এলাকার বিভিন্ন স্তরের মানুষ ।

গঙ্গারামপুর মসজিদের মুসল্লী আলী হোসেন জানান, টাকা অনেক মানুষেরই রয়েছে। তবে সবার মন-মানসিকতা এক সমান নয়। শামিম সরকার একজন সৎ ও যোগ্য নেতা । এ কারনে তিনি আমাদের সমস্যার কথা শুনে অত্র এলাকায় ছুটে এসছেন এবং রাস্তা সংস্কারের দায়িত্ব নিয়েছেন। এই কাজটি সম্পন্ন হলে আমরা গ্রামবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: