শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম
বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

হাতিয়ায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

হাতিয়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার যুবলীগ ও শ্রমিক লীগ। সোমবার সকালে উপজেলা যুবলীগ বৃক্ষরোপন কর্মসূচী ও শ্রমিক লীগ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজের নেতৃত্বে ওচখালী কে এস এস উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। এসময় প্রায় ৫শতাধিক লোকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের প্রায় শতাধিক নেতা কর্মী।

এদিকে অনুরোপ ভাবে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় নাইম প্লাজায় আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা শ্রমিক লীগ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী মটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন, পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো: আরাফাত, সহ- সভাপতি সজিব রায়, সদস্য রাকিব, ইব্রাহীম ও রাজু প্রমূখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: