বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয় বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইইউ প্রতিনিধির সাক্ষাৎ জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন শিক্ষা ক্যাডারের ৬ কর্মকর্তা

স্বেচ্ছায় চাকরি ছেড়ছেন বিসিএস শিক্ষা ক্যাডারের ছয় কর্মকর্তা। বৃহস্পতিবার (২১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

এদের মধ্যে পাঁচজন ৪৩তম বিসিএসের অন্য ক্যাডারে যোগ দেওয়ার জন্য এই চাকরি ছেড়েছেন বলে জানা গেছে।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাগণের আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৫৩ ধারা অনুযায়ী তাদের নামের পার্শ্বে ৩ নং কলামে উল্লিখিত ক্যাডার/প্রতিষ্ঠানে যোগদানের লক্ষ্যে ৪ নং কলামের তারিখ থেকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের চাকরি হতে স্বেচ্ছায় ইস্তফা গ্রহণ করা হলো।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ আছে।

আদেশে বলা হয়েছে, লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. রেদোয়ানুল করিম কর ক্যাডারে সহকারী কর কমিশনার পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন। রামগতিতে আ স ম আবদুর রব সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাজহারুল ইসলাম পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

এ ছাড়া নওগাঁর সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বিদুর কুমার প্রাং খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. আলাউদ্দিন আকন্দ প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন। লক্ষ্মীপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক শ্যামল মল্লিক খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদ যোগদান করায় এই চাকরি ছেড়েছেন। হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. ইউসুফ আলী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: