শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিশচিতকরনে ফেয়ার মিশনের প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরার দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিশচিতকরনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ট ২০২৫, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ফেয়ার মিশনের সভাপতি জসীমউদ্দিন মিথুনের সভাপতিত্বে ও ফেয়ার মিশনের সাধারন সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, ফেয়ার মিশনের প্রতিষ্টাতা পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, খেদমতে খলফের পরিচালক মুফতি মাওলানা ফজলুল হক আমিনী, ফেয়ার মিশনের সাহিত্য সম্পাদক ও উপজেলা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান, চিকিৎসক সংকট দূরীকরন, বিভিন্ন মেশিনারী ও ইকুইপমেন্ট প্রদান, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ ও এ্যাম্বুলেন্স সেবা যথাযথভাবে নিশ্চিতকরনে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহনে সুনিশ্চিত পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া চিকিৎসা নিতে গিয়ে কোন মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার জন্য আহবান জানান। যদি অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা দূরীকরনে কার্য্যকারী পদক্ষেপ না নেয়া তাহলে আরো বড় আকারের কর্মসূচী গ্রহন করা হবে বলে বক্তারা জানান। প্রতিবাদ সমাবেশে ফেয়ার মিশনের সকল সেক্টরের প্রতিনিধি সদস্য ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: