শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শহিদুল ইসলাম খোকন : আমরা দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তরে ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ড ঢাকা -১৮ আসনে ছিলাম,আছি এবং থাকবো। আমাদের শরীরে রক্ত থাকা অবস্থায় ১৮ আসনকে তুরাগ থানাকে কোন অপশক্তি বিছিন্ন করতে পারবে না। আমাদের নেতা তারেক রহামানের নেতৃত্বে আমরা এক আছি। আমাদের দাবি আমরা ১৮ আসনেই থাকতে চাই।
শনিবার ২৩ আগষ্ট বিকেলে উত্তরার ১২ নং সেক্টর খালপাড় সংলগ্ন রুপায়ন সিটির সামনে ঢাকা মহানগর উত্তরে ৫১,৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ড ঢাকা ১৮ আসনে থাকার দাবিতে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব কাজী মো. মোস্তফা জামান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনৈতিক নেতাকর্মী ও জনগনের সাথে আলোচনা ছাড়া নির্বাচন কমিশন আমাদের ঢাকা ১৮ আসন থেকে ঢাকা ১৬ আসনে (মিরপুর) নিতে পাড়বে না। আমরা তা মানি না মানবো না। ৫১,৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের কেউ যদি ঢাকা -১৬ আসনে যাওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলে ২৪ ঘন্টার মধ্যে আবেদন প্রত্যাহার করতে হবে। নতুবা জাতীয় বেইমান হিসেবে চিন্হিত হয়ে থাকবেন। তুরাগ হচ্ছে ঢাকা -১৮ আসনের হ্রদয়। এই হ্রদয় কাউকে দেওয়া যাবে না। তুরাগকে বিচ্ছিন্ন করা যাবে না।
বিশেষ অতিথির বক্তব্য দেন – ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহব্বায়ক এম কফিল উদ্দিন, মোহাম্মদ আফাজ উদ্দিন।
তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক হারুন -অর-রশিদ খোকার সভাপতিত্ত্বে এবং তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম ও উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ন আহবায়ক সোলায়মান হাসানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন- তুরাগ থানা বিএনপির যুগ্ন আহব্বায়ক আলী আহাম্মদ আলী, রিপন হাসান খন্দকার।
উল্লেখ্য, ঢাকা-১৬ আসনে ভোটার সংখ্যা কম থাকায় ঢাকা -১৮ আসনের ৫১,৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে ঢাকা ১৬ আসনের অন্তর্ভুক্ত করার ঘোষণা করেন নির্বাচন কমিশন।
ক্যাপশন: প্রধান অতিথির বক্তব্য দেন -ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব কাজী মোস্তফা জামান।