শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত

দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪শে আগস্ট ২০২৫, রবিবার দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক,উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান,উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, মেরিন ফিশারিজ অফিসার মো: সাজ্জাদ হোসেন,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ,আব্দুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিরমল কুমার গাইন, মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও মৎস্য চাষীরা।

এসময় উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান বলেন, আমরা যদি ঘেরে মাছের পাশা পাশি ঘেরের ভেঁড়িতে যদি সবজি চাষ করতে পারি তবে আমরা অনেক লাভবান হতে পারবো বলে আশা করি।

এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক বলেন, সঠিক ভাবে মাছ চাষ করতে গেলে আমাদের অনেক গুলা নিয়ম মেনে চলতে হবে, আমাদের প্রথমে প্রয়োজন হবে একটি সঠিক জমি, সঠিক পোনা, সঠিক পরিচর্যা করা হলে আমরা তখন মাছ চাষ করে সফল হব। তিনি আরো বলেন, চিংড়ি মাছ চাষ করার জন্য আগে সঠিক নিয়ম জানতে হবে, সঠিক ভাবে খাবার দিতে হবে তো ভালো মাছ উৎপাদন করা সম্ভব হবে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: