সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৫ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি। এ ঝড়ের আঘাত থেকে মানুষজনকে নিরাপদে রাখতে ৫ লাখ ৮৬ হাজার জনকে নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ভিয়েতনাম। খবর বিবিসি

আবহাওয়ার খবরে বলা হয়েছে, শক্তিশালী এ ঝড়ের ফলে ইতোমধ্যে বাতাসের গতিবেগ প্রতিঘণ্টায় বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ কিলোমিটারে। সোমবার (২৫ আগস্ট) এটি উপকূলে আঘাত হানার সময় আরও শক্তি অর্জন করতে পারে।

কেন্দ্রীয় প্রদেশ থান হোয়া, কোয়ান ত্রি, হিউ এন্ড ডা নাগের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ফ্লাইট চলাচল এবং নৌকাগুলোকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ঝড়টি চীনের হাইনান অতিক্রম করেছে। এখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের ফলে ৩২০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

বিবিসির আবহাওয়ার খবরে বলা হয়েছে, তাইফুন কাজিকি তাইওয়ানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়বে। তবে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২০০ কিলোমিটার এবং ৩০০-৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঝড়ের ফলে ২-৪ মিটার (৬.৬-১৩ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৫ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, পরিস্থিতি খুবই ভয়াবহ। পর্যটকবাহী জাহাজ, মাছ ধরা নৌকা এবং মৎস চাষের ব্যাপক ক্ষতি হতে পারে।

এদিকে ভিয়েত নাম এয়ারলাইন্স ঝড়ের ফলে রবি ও সোমবারের ২২টি ফ্লাইট স্থগিত করেছে। কর্তৃপক্ষের আশঙ্কা গত বছরের সেপ্টেম্বরে আঘাত হানা ঝড় ইয়াগির মতোই এটি ভয়াবহ হবে। ওই ঝড়ে শত শত মানুষের মৃত্যু হয়েছিল। শুধু ভিয়েতনামেই মারা গেছে ৩০০ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: