শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে

চলছিল শেষ দৃশ্যের শুটিং, মৃত্যুর কোলে ঢলে পড়লেন পরিচালক

ইতালির ভেনিসে শুটিং সেটেই শেষ হলো জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলার জীবন।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

প্রতিবেদন অনুযায়ী, ভেনিসের হোটেল ড্যানিয়েলিতে পঞ্চম সিজনের একটি দৃশ্যের প্রস্তুতি চলছিল। তখনই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন বোরেলা। চিকিৎসক ডাকা হলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও এক বিবৃতিতে জানিয়েছে, এমিলি ইন প্যারিস পরিবারের একজন মূল্যবান সদস্যকে হারিয়ে আমরা শোকাহত। এই দুঃসময় তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই।

এদিকে সম্প্রতি নেটফ্লিক্স প্রকাশ করেছে সিরিজটির পঞ্চম সিজনের প্রথম লুক। লিলি কলিন্স অভিনীত এ মৌসুম মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। এতে আরও আছেন ফিলিপাইন লেরয়-বিউলিউ, অ্যাশলি পার্ক, লুকাস ব্রাভো, স্যামুয়েল আর্নল্ড, ব্রুনো গৌরি, উইলিয়াম আবাদি, লুসিয়েন ল্যাভিসকাউন্টসহ আরও অনেকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: