বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

আব্দুল্লাহপুর-টঙ্গীতে সেতু নির্মাণ ও সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

আব্দুল্লাপুর -টঙ্গী সেতু নির্মাণ ও সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার ২৫ আগষ্ট সকালে উত্তরা পলওয়েল কনভেনশন সেন্টারের আব্দুল্লাপুর ও টঙ্গীবাসীদের উদ্যেগে ময়মনসিংহ -ঢাকা মহাসড়কের আব্দুল্লাপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক সংগঠন উদ্যাম ফাউন্ডেশনসহ সর্বস্তরের জনতা।

হাজার হাজার জনতায় মুখরিত হয়ে মহাসড়ক অবরোধ করে পালিত হয়েছে মানববন্ধন কর্মসূচি। তারা তুরাগ নদীর উপর উত্তরা আব্দুল্লাহপুর -টঙ্গীর মধ্যে দ্রুত বেইলি ব্রীজ নির্মাণ ও আব্দুল্লাপুর থেকে টঙ্গী বেরিবাধ পর্যন্ত রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তার বেহাল দশার কারনে যানবাহন ও মানুষ চলাচল করতে পাড়েনা। প্রতিদিন হাজার হাজার ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ পথচারী আব্দুল্লাহপুর- টঙ্গী সড়ক ব্যবহার করে চলাচল করে। সড়কে জনদূর্ভোগ কমাতে মানুষের চাহিদা অনুযায়ী এখানকার সড়ক দ্রুত সংস্কারের করতে এবং বেইলি ব্রীজ করতে হবে।

তারা আরো বলেন, প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বেইলি ব্রিজ স্থাপন ও সড়ক মেরামতের দাবি জানাই। এ ছাড়াও জন নিরাপত্তার স্বার্থে সড়কে সিসিটিভি স্থাপন করা, চুরি ছিনতাই প্রতিরোধে পুলিশ টহল বৃদ্ধি, সাধারণ পথচারীদের জন্য পাবলিক টয়লেট স্থাপন ও জ্ঞান অর্জনের লক্ষ্যে পাবলিক লাইব্রেরি স্থাপন করা করার দাবি জানাই।

ক্যাপশন: আব্দুল্লাপুর-টঙ্গী সেতু নির্মাণ ও সড়ক সংসকারের দাবিতে মানববন্ধনের ছবি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: