শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

মধ্যরাতে সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা জীবনে পেলেন নতুন এক সফলতা।

সোমবার (২৫ আগস্ট) মাঝরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি থিসিস ডিফেন্স সফলভাবে শেষ করেছেন।

মিথিলা লিখেছেন, ‘অসাধারণ খুশি আর গর্ব নিয়ে জানাচ্ছি— আমি আমার পিএইচডি থিসিস ডিফেন্স সফলভাবে শেষ করেছি! এই মুহূর্তটি আমার পাঁচ বছরের কঠিন ও আবেগঘন একটা যাত্রার শেষ। এই যাত্রা ছিল আনন্দ, কষ্ট আর চ্যালেঞ্জে ভরা।’

তিনি আরও বলেন, ‘আমি এমন এক পথ বেছে নিয়েছিলাম, যেটা সহজ ছিল না। পুরো সময়টাই একদিকে চাকরি, মাঝেমধ্যে অভিনয় আর পারিবারিক দায়িত্ব সামলে এই ডিগ্রি অর্জনের জন্য লড়াই করেছি। এই পুরো অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, আমি কতটা ধৈর্য ধরতে আর সামলাতে পারি।’

সবশেষে মিথিলা ধন্যবাদ জানান তার পরিবার, বন্ধু আর সহকর্মীদের, যাদের সহযোগিতা ছাড়া এই পথচলা সম্ভব হতো না।

মিথিলা বলেন, ‘আজ থেকে আমি গর্ব করে আমার নামের আগে ড. যোগ করতে পারি—যেটা আমি অনেক কষ্ট করে অর্জন করেছি।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: