শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
মোংলায় নারী মৎস্যজীবী’দের ফেডারেশন ও সমবায় সমিতির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ২৬ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে বাদাবন সংঘের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাদাবন সংঘের ফিল্ড ফ্যাসিলেটেটর নাজমিরা জুঁই, মেহেদী হাসান, কামরুন নাহার, নারী মৎস্যজীবী ফেডারেশনের সহ-সভাপতি পারভিন সুলতানা, সমবায় সমিতির সভাপতি হালিমা বেগম, পরিবেশকর্মী মো: হাছিব সরদার, মেহেদী হাসান প্রমুখ।
সমন্বয় সভায় বক্তারা নারী জেলেদের সরকারি স্বীকৃতি প্রদানে জেলে কার্ড দেয়ার আহ্বান জানান। সভায় বক্তারা প্রজনন মৌসুমে সুন্দরবনে অবরোধ চলকালে জেলে ও বনজীবীদের বিশেষ ভাতা প্রদানের দাবি জানান।