বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
রাজশাহী জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হয়েছেন মো. আল-আমিন সরকার (টিটু)। গত শুক্রবার (২২ আগস্ট) তিন নির্বাচন কমিশনার বিনা প্রতিদ্বন্দিতায় তাকে সভাপতি ঘোষণা করেন। এছাড়া আরও ৫ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
তারা হলেন- সাংগঠনিক সম্পাদক পদে মো. আজিজুল রহমান, সহ সাধারণ সম্পাদক পদে মো. হেলাল হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মো. কোরবান আলী ও অর্থ সম্পাদক পদে মো. মোসাদ্দিকুর রহমান সাকিল। এ ৬ পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না।
নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন- গোলাম মোস্তফা মামুন, মো. ইফতেখারুল আলম ডনি ও মো. রোকনুজ্জামান আলম।
তারা জানান, আরও তিনটি পদ বাকি রয়েছে।
সেগুলো হলো- সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সড়ক সম্পাদক।
এ তিন পদে আগামী ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর আলুপট্টি এলাকায় পদ্মা কনভেনশন হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রি-বার্ষিক এ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনাররা।
এদিকে নব-নির্বাচিত সভাপতি মো. আল-আমিন সরকার (টিটু) সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। সংগঠনের স্বার্থে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
টিটু বলেন, শ্রমিক ও মালিকের কোনো ভেদাভেদ থাকবে না। আমি থাকা অবস্থা কোনো বৈষম্য রাখবো না। সকলে মিলে সংগঠনকে এগিয়ে নেব এবং জনস্বার্থে আগামীতে সড়ক নিরাপদ রাখতে আমরা সচেষ্ট থাকব