সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা ক্যানসারে আক্রান্ত সাবেক সহকর্মীর ১৪ বছর ধরে সেবাযত্ন করছেন ঝাং জি কমলগঞ্জে মণিপুরী পল্লিতে সাজ সাজ রব, রাস উৎসবের প্রস্তুতি চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে হজযাত্রীদের এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ বদলিজনিত কারণে পটুয়াখালী শাখা থেকে বিদায় নিলেন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক সৈয়দ ফেরদৌস মাহমুদ রাকিব ‘মেসির অপরাধ লাল কার্ড পাওয়ার মতো কি না, সেটা জানি না’

জাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থী ১৭৯ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জনসহ মোট ১৭৯ জন প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এছাড়া, অসঙ্গতি থাকায় ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

নির্বাচন কমিশনের সদস্যসচিব আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে। একইসঙ্গে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু ও হল সংসদ নির্বাচন। এতে বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: