বুধবার, ১০ Jun ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনাম
শেরপুরে বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ লক্ষ্মীপুরে কৃষদল নেতার ওপর বিএনপি নেতার হামলা গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত মুন্সীরহাটে আধুনিক জবাইখানা উদ্বোধন, স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে নতুন উদ্যোগ কাপ্তাই লেকে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক খরচের চেক বিতরণ আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ একনেকে ২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

কালিয়াকৈরে ৮ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

শাহ আলম সরকার, কালিয়াকৈর প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর রাঙ্গামাটি এলাকায় ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার রাঙ্গামাটি এলাকার মোঃ ইয়ানুছ মিয়ার ছেলে লম্পট শিহাব (১৮) বেশ কয়েক মাস যাবৎ একই এলাকার উত্তর রাঙ্গামাটি গ্রামের মৃত- সাহেদ আলী বেপারী মেয়েকে কু-প্রস্তাব রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থানে উত্তক্ত্য করে আসছিল। মেয়েটি বাড়ির পাশেই সিনাবহ আইডিয়াল ক্যাডেট স্কুলে ৮ম শ্রেণীতে লেখাপড়া করত।

গত ২২ সেপ্টেম্বর আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে মেয়েটি নিজ ঘর হতে বাহির হয়ে টয়লেটে যায়। টয়লেট শেষে ঘরে ফিরে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তার কিছুক্ষন পর আনুমানিক রাত ১২টার দিকে ঘরের ভিতর লুকিয়ে থাকা লম্পট শিহাব মেয়েটির শরীরে স্পর্শ করিলে সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। পরে লম্বট শিহাব অসৎ উদ্দেশ্যে নিয়ে মেয়েটির হাত-মুখ চেপে ধর্ষণ করার চেষ্টা চালায়। কৌশলে ধর্ষকের হাত মেয়েটি মুখ থেকে সরিয়ে চিৎকার করলে শিহাব দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির মা আনোয়ারা বেগম থানায় একটি মামলা দায়ের করে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: