বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকার চেক বিতরণ করে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ৪ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই ৩টি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ চেক হস্তান্তর করা হয়।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:)সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং মানবিক দায়িত্বও বটে। এ ধরনের আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।

বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানান এবং এ সহায়তা তাদের বাস্তব জীবনে অনেকটা স্বস্তি বয়ে আনবে বলেও মন্তব্য করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: