শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম
জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো সাতক্ষীরায় ‘সাদা সোনার’ সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদযাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম শিক্ষার্থী তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী টোল আদায় নিয়ে অভিযোগের ব্যাখ্যা তলব, গাড়ি গুনতে লোক বসবে বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ ‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

কেন্দ্রের সামনে বসছে এলইডি স্ক্রিন, দেখানো হবে ভোট গণনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে স্বচ্ছ করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ডাকসু ভোটের প্রধান রিটার্নিং কর্মকর্তার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এদিকে, উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। গতকাল ছিল প্রচারণার শেষ দিন। আচরণবিধির ৪(খ) ধারা অনুযায়ী, ৭ সেপ্টেম্বর রাত ১১টার পর থেকে সব ধরনের প্রচারণা বন্ধ থাকবে।

অন্য একটি বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন বলেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটাররা ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

গণমাধ্যমের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, ভোটের দিন (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খালি ব্যালট বাক্স সিলগালা করা হবে সংবাদমাধ্যমকর্মীদের সামনে।

এ সময় কেন্দ্রগুলোতে উপস্থিত থাকতে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: