শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে

আমি সুস্থ, আলহামদুলিল্লাহ : আরশ খান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান হঠাৎ করেই নিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন। পোস্টটিতে তিনি নিজের সুস্থতার খবর জানিয়ে অপ্রয়োজনীয় গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন।

আরশ খান লিখেছেন, ‘আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিইউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আহ্বান—এমনটা না করার জন্য।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে, তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না, ইনশাআল্লাহ।’

অভিনেতার এমন মন্তব্যে ভক্তরা স্বস্তি পেয়েছেন। তবে তার আগের পোস্টকে ঘিরে কিছু ভক্তের মধ্যে শঙ্কা তৈরি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই আরশ খান পরিষ্কারভাবে জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: