শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে

ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী আভেরী

ওপার বাংলার অভিনেত্রী আভেরী সিংহ রায়। তিনি ‘ভুতু’, ‘কৃষ্ণকলি’র মত জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, এবার ফিরছেন ছোটপর্দায়।

‘অলক্ষী ইন গোয়া’ এবং ‘আমার বস’-এর মতো বড় পর্দার সিনেমায় ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন তিনি।

জি বাংলার নতুন ধারাবাহিক ‘স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম’-এ দেখা যাবে আভেরীকে। এই সিরিয়ালে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন। ঋষি কৌশিক এবং রুকমা রায় অভিনীত এই ধারাবাহিকে আভেরী ইন্সপেক্টর নীলিমার ভূমিকায় থাকছেন।

তবে তার চরিত্রটি বেশ রহস্যময়। বেশিরভাগ সময় তিনি ছদ্মবেশে ফুড ব্লগার হিসেবে তদন্ত চালাবেন। কেন তিনি নিজের পরিচয় গোপন করে আছেন, সেই রহস্যের জট খুলবে ধারাবাহিকের গল্পে।

সম্প্রতি আভেরী তার নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে তাকে একদিকে পুলিশের পোশাকে এবং অন্যদিকে সাধারণ পোশাকে দেখা গেছে, যা তার চরিত্রের ভিন্ন দিক তুলে ধরে।

আভেরীকে সবশেষ ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। খুব শিগগিরই হইচই প্ল্যাটফর্মে তার নতুন সিরিজ ‘ভূত তেরিকি’ মুক্তি পাচ্ছে। এটি একটি ভৌতিক কমেডি সিরিজ, যেখানে তিনি ভূতের চরিত্রে অভিনয় করেছেন। ১২ সেপ্টেম্বর সিরিজটি মুক্তি পাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: