বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

ডাকসুতে জিতে যা বললেন জুলাই আন্দোলনে হামলার শিকার সেই তন্বি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী জুলাইয়ের পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্বি। স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, সানজিদা আহমেদ তন্বি ভোট পেয়েছেন ১১ হাজার ৭৭৭টি।

ফলাফল ঘোষণার পর ফেসবুকে প্রতিক্রিয়ায জানিয়েছেন সানজিদা তন্বি। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ… নির্বাচনী কঠিন যাত্রায় যারা আন্তরিকভাবে আমাকে হেল্প করেছো/করেছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর যারা ভোট দিয়েছেন, আমার ওপর আস্থা রেখেছেন; তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি আপনাদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ‘গবেষণা ও প্রকাশনা সম্পাদক’ পদে অন্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতেও আগ্রহী আমি। আপনারা আমাকে পরামর্শ দিয়ে পাশে থাকবেন।’

উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন তন্বি। নিজের প্রার্থিতা ঘোষণার পর তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ (বাগছাস) ছয়টি সংগঠন। এজন্য সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: