বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম
ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয় বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইইউ প্রতিনিধির সাক্ষাৎ জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট

গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় জেলা পরিষদের আয়োজনে গোপালগঞ্জ পৌর মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা সদর, মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলাসহ মোট ১৪৬ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রতিটি কৃতি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও যুগ্মসচিব মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক এস.এম তারেক সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম রকিবুল হাসান এবং জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন।

সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ। এ ছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তারা, নির্বাহী প্রকৌশলী (সড়ক ও জনপথ বিভাগ), উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকার ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সংযুক্তির অংশ হিসেবে সাতজন নবীন বিসিএস কর্মকর্তা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে চারজন ৪৩তম বিসিএস (প্রশাসন), একজন ৪১তম বিসিএস (পরিবার পরিকল্পনা) এবং দুইজন ৪০তম বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শাহানাজ পারভীন শিলু।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: