শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বন্ধ জাকসুর ভোট গণনা, চলছে জরুরি সভা

ভোটগ্রহণের ২৫ ঘন্টা পর হঠাৎ বন্ধ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কমিশন থেকে ভোট গণনা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায়। কিন্তু আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টা পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশিত না হওয়া ক্ষোভ প্রকাশ করেছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে বাগছাসের পক্ষ থেকে বলা হয়েছে সন্ধ্যার মধ্যে ফল ঘোষণা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ভোট গণনা বন্ধ রেখে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ সময় ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচন কমিশনে কার্যালয়ে প্রবেশ করেন বলে জানা যায়। সংশ্লিষ্ট সকলকে অনুগ্রহ করে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: