সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার উন্নয়নশীল দেশগুলোর রূপান্তর ঘটাতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী সচিবালয় সরছে শেরেবাংলা নগরে, ২০২৯ সাল থেকে অফিস শুরু রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান তদন্তে ঘুষের সত্যতা মিলেছে, তবু বহাল নায়েব ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান ধানমন্ডির অ্যাপোলো ক্লিনিকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের আন্তর্জাতিক সিএমই অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু আগামীকাল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উদ্‌যাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পূর্ব চত্তরে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আগামীকাল এ বইমেলা উদ্বোধন করবেন। এ বইমেলা আগামীকাল থেকে ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মাসব্যাপী এই মেলায় প্রায় দেড় শতাধিক স্টল স্থান পাবে। পাশাপাশি মিশর, লেবানন ও পাকিস্তান থেকে পাঁচটি আন্তর্জাতিক স্টল এবারের বইমেলায় অংশগ্রহণ করবে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে।

এছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে থাকবে ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনাসভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। শিশু চত্তর, মিডিয়া কর্ণার, তথ্য কেন্দ্রসহ মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থাও থাকবে এ বইমেলায়। ইসলামিক ফাউন্ডেশনের স্টলে এবং বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে প্রকাশিত সব বইয়ে দেওয়া হবে ৪০% থেকে ৭০% পর্যন্ত কমিশন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: