শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

দ্বিজাতিতত্ত্বের দেয়াল ভেঙে বাংলাদেশ সৃষ্টি হয়েছে-তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক :: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, দ্বিজাতিতত্ত্বের দেয়াল ভেঙে বীর বাঙালীরা ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশ সৃষ্টি করেছে। এ চেতনাকে সমুন্নত রেখে সকল ধর্মের মানুষের সম্মিলিত প্রয়াসে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি আজ দুপুরে রাজধানীর কালাচাঁদপুরে প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহার আয়োজিত শুভ কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একসময় উপমহাদেশ ছিল বৌদ্ধ ধর্মের লীলাভূম। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, পাহাড়পুর, ময়নামতি বিহারসহ এ দেশে ছোট বড় প্রায় ৫০০ বুদ্ধিস্ট স্থাপনা আছে। এগুলোর যথাযথ সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে বুদ্ধিস্ট দেশগুলোর সাথে সম্পর্ক যেমন গভীর হবে তেমনি দেশের পর্যটন শিল্পেরও উল্লম্ফন ঘটবে।

অনুষ্ঠানে. মুরাদ বৌদ্ধ বিহার নির্মাণে ১০ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: