শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ি চাপায় মোঃ শাহজালাল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহজালাল উপজেলার পৌর সদরের পূর্ব চাঁন্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর আনুমানিক ৫টায় ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। এসময় বাড়ি সংলগ্ন লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের লাকসাম রাস্তার মাথায় অজ্ঞাত গাড়ি তাকে চাঁপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই শাহাদাত হোসেন জানান, আমার ভাই প্রবাসে অসুস্থ হলে চিকিৎসার জন্য দেশে আসেন। সোমবার ভোর পাঁচ ঘটিকায় সময় ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় পিছন থেকে অজ্ঞাত নামা ট্রাক চাপা দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক লিটন চাকমা বলেন, লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে ফাহিমের লাশ হস্তান্তর করা হবে।