শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল চারটায় সদরের শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হল প্রাঙ্গনে পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি সাকিনা বেগম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। তিনি বলেন একটি ষড়যন্ত্র করছে যাতে আগামীতে বিএনপি ক্ষমতা না আসতে পারে।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াছমিন আক্তার রুপালী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহছান মহব্বত ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার দিপু, দক্ষিণ জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন চৌধুরী,দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি রেহেনা মফিজ ও কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি সেলিনা আক্তার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: