বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

লক্ষ্মীপুরে ১৫০০ শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস বিতরণ

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হল রুম। ছবি : বাঙলার জাগরণ

ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীকে নতুন স্কুলল্ড্রেস দেওয়া হয়েছে৷ এরমাধ্যমে ১৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন এ আয়োজন করে।

এদিকে একই সময় পৃথক ব্যানারে ৭০ টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য শিক্ষক কাছে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। এছাড়া ছাত্রীদের জন্য ১৫ টি প্রতিষ্ঠানে একটি করে স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।

আরও পড়ুন –

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আজকের শিক্ষার্থীরা সঠিকাবে শিক্ষাগ্রহণ করে ভবিষ্যতে যেন বড় হয়ে উঠতে পারে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: