শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন

মৃত্যুর গুঞ্জনে মুখ খুললেন মিশা সওদাগর

দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে মিশা সওদাগরের মৃত্যুর গুজব। সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর আর নেই। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

বিষয়টি নিয়ে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা বিব্রত। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তিনি সুস্থ আছেন এবং এমন ভিত্তিহীন খবর না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

মিশা সওদাগর বলেন, এ নিয়ে কী বলা উচিত ঠিক বুঝতে পারছি না। এমন গুজবে আমি খুবই ব্রিবত। কারণ এর আগেও এমন গুজব ছড়ানো হয়েছিল। গত দুই দিন আগে আমি আমেরিকা থেকে দেশে এসেছি। আমার বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং চলতি সপ্তাহে শুরু করব। সেই চরিত্রের প্রস্তুতি নিচ্ছি। তার মধ্যে এমন একটি গুজব ছড়িয়ে গেছে।

সবার উদ্দেশ্য করে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় সুস্থ ও ভালো আছি। অহেতুক কেউ গুজব ছড়াবেন না এবং কান দেবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন।

উল্লেখ্য, এবারই প্রথম নয়, এর আগেও এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল বেশ কয়েকবার। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন মিশা সওদাগর। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: