সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম
নারীর ক্ষমতায়নে শুধু প্রশিক্ষণ নয়, পরিবারকেও সম্পৃক্ত করতে হবে: ববি হাজ্জাজ সংবিধান সংশোধন: রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ থাকুক চালকবিহীন ট্যাক্সি এখন বাস্তবতা নাকি বাড়তি ঝুঁকি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি সিম্পলট্রির পরিবেশবান্ধব বাণিজ্যিক প্রকল্প ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন যক্ষ্মা হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি চকবাজারের রহিমা এআইকে অন্ধভাবে বিশ্বাস করার বিষয়ে সতর্ক করলেন সত্য নাদেলা, কেন… সৌদির আকাশসীমা বন্ধ: ঢাকায় ৪৮৫১ যাত্রী ক্ষতিগ্রস্ত, ২৮টি ফ্লাইটের যাত্রাসূচিতে প্রভাব

অধ্যাপক আবিদুর রেজার মৃত্যুতে প্রগতিশীল শিক্ষক ফোরামের শোক প্রকাশ

প্রগতিশীল শিক্ষক ফোরাম সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল কাশেম এবং সদস্য সচিব অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবিদুর রেজার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, অধ্যাপক আবিদুর রেজা র্দীঘদিন যাবত বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত আনুমানিক ১২:৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বিবৃতিতে অধ্যাপক আবুল কাশেম এবং অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী বলেন, সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে অধ্যাপক আবিদুর রেজা একজন একনিষ্ঠ নেতা ও সংগঠক হিসেবে প্রগতিশীল শিক্ষক ফোরামকে নেতৃত্ব প্রদান করেছেন এবং সংগঠনের বিকাশে ভূমিকা রেখেছেন।

তিনি শিক্ষাজীবনে ১৯৬২ এর ছাত্র আন্দোলন, ’৬৯ এর গণ অভ্যূত্থান এবং মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহনসহ এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং শিক্ষা আন্দোলনে ভূমিকা রেখেছেন।

তিনি প্রগতিশীল শিক্ষক ফোরামকে শিক্ষা ও শিক্ষক সমাজের দাবি আদায় ও প্রাণের সংগঠনে পরিণত করেছেন। অধ্যাপক আবিদুর রেজা সদা হাস্যজ্জল ও একজন মানব দরদী মানুষ হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন। তিনি শিক্ষা, সহকর্মী ও ছাত্র বান্ধব শিক্ষক হিসেবে বিশ^বিদ্যালয়ের সকলের নিকট নিজেকে শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত করে গেছেন।

অধ্যাপক আবিদুর রেজার মৃত্যুতে আমরা প্রগতিশীল শিক্ষক ফোরামের একজন বলিষ্ঠ নেতা, সংগঠক, শিক্ষা ও শিক্ষক দরদীকে হারালাম।

আরও পড়ুন – বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুন নাহার বেবী “না ফেরার দেশে চলে গেলেন”
প্রগতিশীল শিক্ষক ফোরাম অধ্যাপক আবিদুর রেজার জীবন সংগ্রাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভুতি প্রকাশ করছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: