শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন

অভিনেত্রীর অভিযোগে প্রযোজক গ্রেপ্তার

টালিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে গ্রেপ্তার হলেন কলকাতার প্রযোজক শ্যামসুন্দর দে। কলকাতা থেকে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রী পূজা ও তার স্বামী কুণাল ভার্মার সঙ্গে বিশাল পরিমাণ আর্থিক প্রতারণা করেছেন প্রযোজক। এ প্রসঙ্গে তিন মাস আগে পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দেন অভিনেত্রী।

চলতি বছর গত জুন মাসে পূজা ও কুনাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্থিক প্রতারণার শিকার হওয়ার কথা জানান। বলেন, কাছের এক বন্ধুর হাতে প্রতারিত হয়ে সর্বস্ব খুইয়েছি। আমাদের সারাজীবনের সেভিংস এখন হাতছাড়া।

পোস্টে বন্ধুর নাম উল্লেখ না করলেও প্রতিক্রিয়া করেন শ্যামসুন্দরের স্ত্রী। তিনি পালটা অভিযোগ আনেন তারকা দম্পতির বিরুদ্ধে। তোলাবাজি-অপহরণের মতো গুরুতর অভিযোগ দেন। পূজার বিরুদ্ধে তার অভিযোগ, অভিনেত্রেীর নেতৃত্বে অপহরণ করা হয় শ্য়ামসুন্দর দে-কে। মুক্তিপণ বাবদ দাবি করা হয় ৬৪ লক্ষ টাকা। শুধু তাই নয়, শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় প্রযোজকের উপর। এ ঘটনার প্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন ডাকেন পূজা ও তার স্বামী। ওই সম্মেলনে পুরো বিষয়টির সত্য তথ্য সবার কাছে তুলে ধরেন।

এরপরই শনিবার (২০ সেপ্টেম্বর) কলকাতার পুলিশের সহায়তায় প্রযোজককে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে আছেন শ্যামসুন্দর। প্রযোজক গ্রেপ্তার হওয়ার পর নিজের অনুভূতি সংবাদমাধ্যমে প্রকাশ করেন পূজা। বলেন, আইনের উপর ভরসা ছিলই।

আর যে ন্যায়ের পথে থাকে তার পাশে ঈশ্বর থাকেন। আশা করছি, এবার সব অন্যায়ের প্রতিকার হবে। অভিযুক্তের কী শাস্তি চান এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, কারো ক্ষতি হোক কিংবা অভিযুক্তের শাস্তি হোক তা আমি চাই না। আমাদের যা আর্থিক ক্ষতি হয়েছে, সেটা পূরণ হলেই আমি খুশি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: