বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় ট্রাকচাপায় দিদারুল ইসলাম (৪০) নামে এক প্রাণ কোম্পানির শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিদারুল সদর উপজেলার পণ্ডিতগ্রামের হাড়িগাছা এলাকার বাসিন্দা এবং প্রাণ কোম্পানির শ্রমিক ছিলেন। সকালে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। ঘাতক ট্রাক জব্দ হলেও চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।