শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন

হৃতিক-সাবার বিয়ে নিয়ে ভক্ত অনুরাগীদের আলোচনা-সমালোচনা

বলিউডের অন্যতম চর্চিত জুটি হৃতিক রোশান এবং সাবা আজাদের সম্পর্ক নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহের শেষ নেই। প্রায় তিন বছর ধরে সম্পর্কে থাকা এই জুটির বিয়ে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন তারা।

এবার সেই গুঞ্জনে সরাসরি প্রতিক্রিয়া জানালেন সাবা আজাদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তাদের বিয়ে নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো চাপ নেই।

সাক্ষাৎকারে সাবা বলেন, ‘আমার যখন ছয় বছর বয়স, তখন আমার বাবা-মা বলেছিলেন, ‘যদি তোমার মন না চায়, তাহলে তুমি বিয়ে কোরো না। আমরা তোমার কাছ থেকে এ বিষয়ে কোনো প্রত্যাশা রাখি না।’ তাই জীবনে কখনো পরিবারের পক্ষ থেকে কোনো চাপ অনুভব করিনি।’

২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন হৃতিক ও সাবা।

এরপর থেকেই তাদের ছুটি কাটানোর ছবি থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি-সবকিছুই যেন প্রমাণ করে তাদের ঘনিষ্ঠতা। হৃতিকের দুই ছেলে রেহান ও হৃদান এবং প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গেও সাবার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: