শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন

প্রভার সতর্ক বার্তা, ‘এগুলো মোটেও আমার নয়’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিয়মিত নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। সম্প্রতি সরকারি অনুদানের দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয় নিয়েও সামাজিক মাধ্যমে সরব প্রভা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন এ অভিনেত্রী।

সে সময় এক দর্শক তাকে জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে। এ বিষয়ে প্রভা বলেন, ‘হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু, এসব নকল প্রোফাইল বন্ধ করুন।’

প্রভা সবাইকে সতর্ক করেন, তার নামে খোলা কোনো ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা যেন কেউ বিশ্বাস না করেন।

প্রভার ভাষায়, ‘আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।’

শেষে প্রভা ভক্তদের অনুরোধ করেন, ভুয়া প্রোফাইল দেখলে যেন তা রিপোর্ট করা হয় এবং শুধু তার ভেরিফায়েড আইডি বা অফিসিয়াল পেজের সঙ্গেই যোগাযোগ রাখা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: