শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন

ছেলেমেয়ের সঙ্গে বোরকা পরা পরীমণির ভিডিও ভাইরাল

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। বর্তমানে তিনি একাধারে ক্যারিয়ারের কাজ ও মা হিসেবে দায়িত্ব দক্ষভাবে সামলাচ্ছেন। মাতৃত্বকালীন বিরতির পর পুরোদমে শুটিংয়ে ফিরেছেন। ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব দেখা যায় তাকে।

এক পোস্টে পরীমণি জানিয়েছেন, তার দুই সন্তানকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছেন। দেখা গেল এসময় তিনি বোরকা পরে আছেন।

অভিজ্ঞতাটি নিয়ে মজার ছলে তিনি লিখেছেন, ‌‘আজকে দুজনের ভ‍্যাকসিন ছিল। এটা হলো ছোটোখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড়জন কে দেখেন কি করে!’

পোস্টের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়-বোরকা পরে গাড়িতে চড়ে সন্তানদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন পরীমণি। পরে হাসপাতালের সামনে ও ভেতরে সন্তানদের সঙ্গে তার মিষ্টি খুনসুটি ধরা পড়ে ভিডিওতে। সেটি ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে পরীর অনুরাগীদের মধ্যে।

এর আগে কিছুদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই নায়িকা। হাসপাতালে কাটানো কঠিন সময় পেরিয়ে এখন তিনি সুস্থ ও উজ্জ্বল। জীবনকে নতুনভাবে উপভোগ করছেন। সেই প্রতিচ্ছবি মিলেছে তার সাম্প্রতিক এক ফটোশুটেও।

শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমণি এখন তার দুই সন্তান-ছেলে পুণ্য এবং দত্তক নেওয়া কন্যা সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়েই গড়ে তুলেছেন নিজের জগৎ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: