মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম
ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার দুই সাংবাদিক বুধবার ঢাকার মঞ্চে মনোড্রামা ‘হেলেন কেলার’ নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লোহিত সাগরের দ্বীপে রোনালদো-জর্জিনার দুই ভিলা, দাম জানেন কত? সেতু আছে, পাটাতন নেই উনি কি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আব্দুলাহর দুর্গম এলাকার ১৪৭ মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ করবে ইসি, কোন দল কবে

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রনোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা।

তিনি বলেন, এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অচিরেই বাস্তবায়ন হবে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রনোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্ভুলভাবে পাঠ্যবই ছাপাতে এনসিটিবির সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। ফলে এখন থেকে এই শিক্ষকরা প্রতি মাসে এক হাজার ৫০০ টাকা করে বাড়ি ভাড়া ভাতা পাবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: