বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

গাজীপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

মানিক সরকার, গাজীপুর: ‘শিশু, কিশোর-কিশোরী, নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার’ শীর্ষক প্রকল্পের আওতায় গাজীপুরে সংবাদকর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় ৫ অক্টোবর, রোববার সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সহকারী তথ্য অফিসার নাইমুল ইসলাম এর সঞ্চলনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক তারিক মোহাম্মদ, জিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইয়াসমিন সাইকা পাশা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাহবুবুল আলম।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান জানান, এবারের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী গাজীপুর জেলায় ১০ লাখ ৫৪ হাজার শিশু কিশোর- কিশোরীদের টাইফয়েড টিকা দেয়া হবে। নিবন্ধন না থাকলেও সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর শুরু হয়ে ১৮ কর্মদিবস এ টিকাদান ক্যাম্পেইন চলবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হবে। যাদের জন্ম নিবন্ধন নেই তারা নির্ধারিত ফরম পূরণ করে টিকা দিতে পারবে।

কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন। ভ্যাকসিনেশন প্রোগ্রাম সফল করতে গণমাধ্যমে প্রচার প্রচারণা ও সংবাদ পরিবেশন বিষয়ে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান, আলমগীর হোসেন, ফারদিন ফেরদৌস, ইকবাল আহমেদ সরকার, মো. খায়রুল ইসলাম, শরীফ আহমেদ শামীম, মাসুদ রানা, শাহ শামসুল হক রিপন, মোহাম্মদ আবু হানিফা প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, রুহুল আমিন সজীব, রেজাউল বারী বাবুল, হাসমত আলী, শামসুল হক ভূঁইয়া, হাজিনুর রহমান শাহীন, কামাল হোসেন বাবুল, বায়েজিদ হোসেন, মিল্টন খন্দকার, মাহবুবুল আলম, হাবিবুর রহমান, রাজিব সরকার, আব্দুল মালেক, সাব্বির আহমেদসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে ভ্যাকসিনেশন কার্যক্রম বিষয়ে জনসচেতনতা, উপযোগিতা ও প্রচার বিষয়ে আলোকপাত করা হয়। আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। তাই www.vaxepi.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে জন্মনিবন্ধন সনদের ১৭ ডিজিট দিয়ে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু রেজিস্ট্রেশন করতে সকল শিশুদের অভিভাবকদের আহ্বান জানান আলোচক বৃন্দ।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: