মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

গোপালগঞ্জে কাশিয়ানীর নিজামকান্দি ইউ পি চেয়ারম্যান গ্রেফতার

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ থেকে: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী নওশের আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একটি দল নিজামকান্দি বাজারে দেখা করার আহ্বান জানায় চেয়ারম্যান কাজী নওশের আলীকে।

ইউনিয়ন পরিষদের সচিব মলয় বিশ্বাস জানান, ওই সময় চেয়ারম্যান কাজী নওশের আলী সঙ্গীদের নিয়ে নিশ্চিতপুর গ্রামে এক মৃত ব্যক্তির জানাজায় অংশ নিচ্ছিলেন। জানাজা শেষে তিনি নিজামকান্দি বাজারে গেলে গোয়েন্দা পুলিশের দল তাকে আটক করে ফলসি বাজারে রাখা একটি গাড়িতে তুলে কাশিয়ানী থানায় নিয়ে যায়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন চেয়ারম্যানের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুপুর ২টার দিকে তাকে গত ১৬ জুলাই ফুকরা এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কের উপর গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল ব্যাহত করা সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর আগে কাজী নওশের আলী গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে সামরিক বাহিনীর গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছিলেন। তিনি ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন, তবে পরবর্তীতে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান।

চেয়ারম্যান কাজী নওশের আলী বর্তমানে নিজামকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: