শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর

কালিগঞ্জে জামায়াতের যুব বিভাগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মথুরেশপুর ইউনিয়ন ও নলতা ইউনিয়ন অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার কারনে টাইব্রেকারের মাধ্যমে মথুরেশপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

বাফুফে রেফারী আলিমুজ্জামান রিফাতের পরিচালনায় উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী ও ইউ পি সদস্য জামাল ফারুক, মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আজগার আলী, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের টীম সদস্য রফিকুল ইসলাম রেজা, সিরাজুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নাজমুল হুদা, হাফেজ খায়রুল বাশার, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় পিয়ার আহমেদ প্রমুখ। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আলমগীর কবির, আবুল কালাম বিন আকবর ও জাকির হোসেন।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: