বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

বরগুনায় দেশের প্রথম নৌকা জাদুঘর

বরগুনা প্রতিনিধি :: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বরগুনায় নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম নৌকা জাদুঘর। বিলুপ্তি হওয়া একশ প্রকার নৌকা রাখা হবে এই জাদুঘরে । বৃহষ্পতিবার সকাল ১০টায় বরগুনা সদরের পাবলিক লাইব্রেরি মাঠে ‘নৌকা জাদুঘর’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

বরগুনা জেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়েনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর জন্মশতবর্ষ উপলক্ষে নৌকা জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। নৌকার আদলে নকশা করা হবে জাদুঘরের ভবন। যার নাম হবে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’। এই জাদুঘরে স্থান পাবে দেশের বিভিন্ন অঞ্চলের বিলুপ্তি হওয়া নৌকা এবং বর্তমানে প্রচলিত একশ ধরণের নৌকা।

বরিশাল বিভাগীয় কমিশনার ড.আমিতাভ সরকার বলেন, দেশের ঐতিহ্যের অংশ নৌকা, গ্রামবাংলার প্রতীক নৌকা। এই জাদুঘরে শুধু নৌকা রাখা হবে না এখানে নৌকা নিয়ে গবেষণাও করা হবে।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, একসময় দেশে অনেক রকমের নৌকা ছিল। একেকটি নৌকা ভিন্ন ভিন্ন অঞ্চলের ঐতিহ্য বহন করত। আগামী প্রজন্মের কাছে ঐতিহ্য ও নৌকাকেন্দ্রিক সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরগুনার চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর কবির, বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, আমতলী পেীর মেয়র মতিউর রহমান প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: