বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত ইরানকে উপসাগরীয় দেশগুলোর সতর্ক বার্তা অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

পাবনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ মহড়া

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রছাত্রীদের সরব অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও সহকারী কমিশনার ইশরাত জাহান পিয়া।

মহড়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুর রাজ্জাক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিদ্যুতের আগুন কিংবা তেলবাহী আগুনে কখনোই পানি দেওয়া যাবে না। গায়ে আগুন লাগলে দৌড়ানো নয়, বরং মাটিতে গড়াগড়ি দিয়ে আগুন নেভাতে হবে। কোথাও অগ্নিকাণ্ড ঘটলে সঙ্গে সঙ্গে ৯৯৯ বা ১০২ নাম্বারে কল দিয়ে সহযোগিতা চাইতে হবে।

এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক করণীয়, আহতদের উদ্ধার কৌশল, নিরাপদ আশ্রয়ে যাওয়ার পদ্ধতি এবং বজ্রপাত থেকে রক্ষার উপায় শিক্ষার্থীদের হাতে-কলমে প্রদর্শন করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস সদস্য, স্কাউট, বিএনসিসি, রোভার স্কাউটস এবং স্বেচ্ছাসেবীরা অংশ নেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: