শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর

সাতক্ষীরায় ১০৮টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ সুপার

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ১০৮ টি হারানো মোবাইলসহ বিকাশ ও নগদের প্রতারণা করে নিয়ে যাওয়া ৩ লক্ষ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর ) দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সাতক্ষীরা পুলিশ লাইন্সে উদ্ধার হওয়া উক্ত মোবাইল ও নগদ টাকা মালিকের কাছে হস্তান্তর করেন।

গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস-২০২৫ পর্যন্ত উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশ ও নগদের ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করেন সাতক্ষীরার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। উদ্ধার হওয়া মোবাইলের আনুমানিক মূল্য ১৬ লাখ ২০ হাজার টাকা। এছাড়াও ২০ জন ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে থেকে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে বিকাশ ও নগদের প্রতারণা করে নিয়ে যাওয়া ৩ লক্ষ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যাত্রা শুরু করার পর ১৫৪৯ টি মোবাইল ফোন উদ্ধার করে স্ব স্ব মালিকের কাছে হস্তান্তর করেছে।

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরার সকল থানা থেকে মোবাইল হারানো ২২৫ টি জিডির মধ্যে উদ্ধারকৃত মোবাইলের সংখ্যা ১০৮ টি। আর ২০ জন ভুক্তভোগীর বিকাশ ও নগদের টাকা উদ্ধার করা হয়েছে ৩ লক্ষ ৬০ হাজার ২৬০ টাকা। এছাড়াও সাতক্ষীরা সাইবার ক্রাইম সেল ভিকটিম উদ্ধার এবং সাতক্ষীরা জেলার সকল খানার ভিকটিম ও আসামি গ্রেফতারে সহযোগিতা দিতে কাজ করে যাচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: