শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর

কালিগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দেশের কৃষি ও অর্থনীতিতে গ্রামীণ নারী কৃষকের অবদানকে তুলে ধরতে এবং তাদের অধিকার নিশ্চিত করার দাবি সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে কালিগঞ্জ সরকারি কলেজের সামনে ফুড সিকিউরিটি নেটওয়ার্ক (খানি বাংলাদেশ), সদস্য সংস্থা—অনন্যা, হাউশি, প্রান ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সেভগাডিং অফিসার কানিজ শাইমা আঁখির সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, কেয়ার ফর উইমেন প্রজেক্ট ম্যানেজার এনামুল হক, নারী কৃষক নাজমা বেগম, মিরা পারভীন, রাবেয়া খাতুন, সুন্দরী রাণী, সাদিয়া আক্তার, মুন্নী পারভীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের মোট কৃষি শ্রমশক্তির প্রায় ৭৪ শতাংশ নারী। গত এক দশকে কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রায় ১১৬ শতাংশ বেড়েছে, যা নারীদের দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানকে নির্দেশ করে। কিন্তু এই বিশাল অবদানের পরও প্রায় ৭২ শতাংশ নারী কৃষি শ্রমিক কোন পারিশ্রমিক পান না এবং তারা পারিবারিক শ্রমশক্তি হিসেবে বিনা মজুরিতে কাজ করেন।তারা আরও বলেন, নারীরা তাদের শ্রমের ৪৫.৬ শতাংশ সময় খাদ্য উৎপাদন ও সংরক্ষণ কাজে ব্যয় করেন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রোগ্রাম অফিসার শাহিনুর ইসলাম, মোবিলাইজার আল- আমিন, জাকিয়া রাজিয়া সহ গণমাধ্যম কর্মীরা।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: