রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

শিরোনাম
অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে আলোকিত ব্লাড ফাউন্ডেশনের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণসহ সিলেট এমসি কলেজে ধর্ষণ ও দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে আলোকিত ব্লাড ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার সকালে সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার মোড়ে সোনাপুর চেয়ারম্যান ঘাট সড়কে বিক্ষোভ মিছিল, মানবন্ধনে করেন।

মানববন্ধনে সংগঠনটির বক্তারা বলেন, নোয়াখালীতে ধর্ষণ-একটি, গণধর্ষণ-একটি, ধর্ষণ চেষ্টা-তিনটি, উত্ত্যাক্ত সইতে না পেরে আত্মহত্যাসহ আত্মহত্যা-দুইটি, নারী হত্যা-দুইটি, নারীর মরদেহ উদ্ধার- দুইটির মত উল্লেযোগ্য নারী নির্যাতনের ঘটনা ঘটে।

আলোকিত ব্লাড ফাউন্ডেশনের সভাপতি আবদুল মান্নান তালিব এর সভাপতিত্বে এবং মো.রুবেল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সৈয়দ হাফেজ হেলাল শামীম, হাফেজ নেছার, আমিনুল ইসলাম ফরহাদ, ইয়াছিন প্রমুখ। বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণের ৩২দিন পর ওই গৃহবধূর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: