বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

আমি একদমই সিঙ্গেল: ইধিকা

ঢালিউডের ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে রাতারাতি আলোচনায় উঠে এসেছিলেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। এবার এক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলে আবারও শিরোনামে তিনি।

ইধিকা বলেন, ‘প্রিয়তমা’র অফার পেয়ে প্রথমে তিনি সেটিকে ‘ভুয়া কল’ ভেবেছিলেন। তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র। হঠাৎই ফোনটা আসে। শাকিব খানের নাম শুনলেও তার জনপ্রিয়তা সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। প্রথমে মনে হয়েছিল কেউ মজা করছে। পরে বুঝলাম, এটা সত্যি! সেই সুযোগটাই আমার জন্য বড় ছিল।

বাংলাদেশে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইধিকা। তার ভাষায়, ‘ওখানে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি।’

‘প্রিয়তমা’ মুক্তির পর থেকেই ইধিকাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে কলকাতার তারকা দেবের সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। তবে এসব গুজব উড়িয়ে দিয়েছেন ইধিকা। তিনি স্পষ্ট জানালেন, ‘না, এসব একদমই গুজব। আমি এখন শুধুই কাজ নিয়ে ব্যস্ত।’

গসিপ ও ট্রোল নিয়ে তিনি বলেন, ‘সাফল্যের সঙ্গে এসব আসবেই। আমি বিষয়গুলো খুব স্বাভাবিকভাবে নেই। ভালো বা খারাপ, কোনো প্রভাবই আমার জীবনে ফেলে না।’

সবশেষে নিজের ব্যক্তিগত অবস্থান জানিয়ে ইধিকা বলেন, ‘আমি একদমই সিঙ্গেল’ অভিনেত্রীর এই খোলামেলা স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: