শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম
আকিজ গ্রুপে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি ভোরে প্রশ্নপত্র আসে এনবিআরের দুই কর্মীর কাছে, কয়েক ঘণ্টার মধ্যে ছড়িয়ে পড়ে উত্তর ৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী অনলাইনে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইসরায়েলি কোম্পানি মানারাতে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট শুরু, অংশ নিচ্ছে ৮ শতাধিক শিক্ষার্থী নরেন্দ্র মোদির কণ্ঠে চার দেশের সামরিক সুরক্ষায় শেখ হাসিনার ফেরার বার্তাটি এআই নির্মিত স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

বিইউপিতে যুক্ত হচ্ছে ইসলামিক স্টাডিজসহ নতুন ৪ ডিপার্টমেন্ট

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) যুক্ত হচ্ছে নতুন চারটি ডিপার্টমেন্ট। আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই এই ৪ বিভাগ যাত্রা শুরু করবে। গত ১৫ অক্টোবর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

যুক্ত হতে যাওয়া নতুন ৪ ডিপার্টমেন্ট হলো- ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে ইসলামিক স্টাডিজ, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজের ফার্মাসি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মেডিকেল স্টাডিজ অনুষদও যুক্ত হচ্ছে বিইউপিতে।

এর আগে গত ১৫ অক্টোবর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিইউপি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিইউপির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে। আগামী ১০ নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: